,

আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেলো ‘রানা প্লাজা’র মুক্তি

news-image

সাভারের মর্মান্তিক রানা প্লাজা ধসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ প্রদর্শনী ও সম্প্রচারে ছয়মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার এক রিট আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি স্থগিত সহ আগামী ছয়মাস চলচ্চিত্রটির প্রদর্শন বা কোন মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা যাবে না।

রানা প্লাজা ধসের ঘটনায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত হয় চলচ্চিত্রটি। নজরুল ইসলাম খান পরিচালিত এ চলচ্চিত্রটিতে রেশমার চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় নায়িকা পরী মনি।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মো. মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়।

এদিকে আদালতের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে নির্মাতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমি এ ব্যপারে এখন পর্যন্ত কিছুই জানি না। তবে এমন কিছু ঘটলে তা আমরা আইনী প্রক্রিয়াতেই আগাবো।’


 


শামীম আক্তার প্রযোজিত ও নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড।

উল্লেখ্য, বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘রানা প্লাজা’ চলচ্চিত্রকে সনদপত্র দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে