বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আজ ২৪ আগস্ট ২০১৫ সোমবার থেকে শুরু হয়েছে এবং আগামী ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ সকালে কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
এসময় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করে উপাচার্য বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা অনেকটাই শিথিল করা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষত: কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং বিষয়েও ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। 
উল্লেখ্য, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর ২০১৫ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর ২০১৫ শনিবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর ২০১৫ শুক্রবার এবং  ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। 
এ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৬৬৫৫টি যার মধ্যে ক-ইউনিটে ১৬৬০টি, খ-ইউনিটে ২২৫০টি, গ-ইউনিটে ১১৭০টি, ঘ-ইউনিটে ১৪৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন সংখ্যা রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৬৫৮২টি।

ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারিত হয়েছে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫ এবং প্রবেশপত্র ডাইনলোড করা যাবে ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

বিস্তারিত তথ্য ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) জানা যাবে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 
 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে