,

সুনিল কন্যা আথিয়ার বলিউড অভিষেক

news-image

খুব শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে বলিউডের দাপুটে অভিনেতা সুনিল শেঠি কন্যা আথিয়া শেঠির। তাও যেনতেনভাবে নয় বেশ রাজকীয়ভাবে অভিষেক হচ্ছে তার। ১৯৮৩ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ ছিল একটি সুপারহিট ছবি। জ্যাকিশ্রফ অভিনেতা হিসেবে এ ছবির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলেন। এবার এ ছবির রিমেকের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আথিয়ার। এবার ছবিটি পরিচালনা করছেন নিখিল আদভানি। আর এ ছবিতে আথিয়া অভিনয় করছেন সুরুজ পাঞ্চোলির বিপরীতে। এটি মূলত একটি অ্যাকশন-রোমান্টিক ছবি। এখানে আথিয়া অভিনয় করছেন একজন আধুনিক তরুণীর ভূমিকায়, যার সঙ্গে সুরুজের সম্পর্ক গড়ে উঠে। আর তাদের সম্পর্কে নানা রকম বাধা আসতে থাকে। আর এভাবেই বাধা অতিক্রম করে এগিয়ে যান তারা। মজার ও বড় বিষয় হলো এ ছবিটি প্রযোজনা করছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনেক আগে থেকেই আথিয়াকে নিয়ে করা ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন তিনি। কথা অনুযায়ী কাজ করেছেন সালমান। এরই মধ্যে এ ছবির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সালমান খান, সুনিল শেঠি, আথিয়া শেঠি, সুরুজ পাঞ্চোলি, সুভাষ ঘাই, নিখিল আদভানিসহ আরও অনেকে। এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরের ১১ তারিখ। ছবিটির প্রিমিয়ারের সময় অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন সুনিল শেঠি। মেয়ে সম্পর্কে তিনি বলেন, আথিয়া ১৮ বছর বয়সেই নিউ ইয়র্কে চলচ্চিত্র নির্মানের ওপর পড়াশোনা শেষ করেছে। জেনে, শুনে ও বুঝেই সে অভিনয়ে নেমেছে। হয়তো সামনে নির্মাণও করবে। তবে আজকে ‘হিরো’ ছবিতে ওর অভিনয় দেখে আমি সত্যিই মুগ্ধ ও একইসঙ্গে গর্বিত। সবাইকে এ ছবিটি দেখার আমন্ত্রণ রইলো। আথিয়া শেঠি বলেন, বাবার সঙ্গে বসে নিজের অভিনীত প্রথম ছবি দেখছিলাম। অনেক ভয় লাগছিল। কারণ, বাবার কাছ থেকেই অভিনয় শেখা আমার। তবে বাবা আমার অভিনয়ে খুশি হয়েছেন বলে আমি নিজে অনেক আনন্দিত। আশা করছি দর্শকদের ভাল লাগবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ