,

অক্ষয়ের ছাত্রী

news-image

মার্শাল আর্টে অক্ষয় কুমারের পারদর্শিতা সর্বজনবিদিত। মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য মুম্বাইতে 'খিলাড়ি' তারকার একটি ইনস্টিটিউটও আছে। 'ব্রাদার্স' ছবির প্রচারণায় অক্ষয়ের সেই স্কুলে গিয়ে মার্শাল আর্টের প্রেমে পড়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। প্রচারণার ফাঁকে 'কিক' অভিনেত্রী ঘুরে দেখেন প্রশিক্ষণকেন্দ্র, কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। সেখান থেকে ফিরেই ঠিক করেন, অক্ষয়ের এ ইনস্টিটিউটে মার্শাল আর্ট শিখবেন। জ্যাকলিন এই মুহূর্তে ব্যস্ত রোহিত ধাওয়ানের 'ঢিশুম' নিয়ে। অ্যাকশন ঘরানার এই ছবিতে জ্যাকলিনকে দেখা যাবে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে। তার প্রস্তুতি হিসেবেই অক্ষয়ের ছাত্রী হতে চান জ্যাকলিন। শ্রীলঙ্কান সুন্দরীকে ছাত্রী হিসেবে পেয়ে অক্ষয়ও খুশি। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিজেই জ্যাকলিনকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেবেন অক্ষয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ