,

জঙ্গল সলিমপুরে ফের গোলাগুলি

news-image
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে যৌথবাহিনী পাল্টা অবস্থান নিলে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলি চলে।

রোববার দিবাগত রাত ১টার দিকে শুরু হওয়া এ ঘটনা রাত ৩টা পর্যন্ত চলেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৭ এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘ইয়াসিন বাহিনীর সদস্যরা রাতের অন্ধকারে ক্যাম্পে হামলার চেষ্টা চালায়। পরে যৌথবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।’

তিনি আরও জানান, রাতের মধ্যেই এলাকাটি ঘিরে ফেলে অভিযান চালানো হয় এবং এখনো পরিস্থিতি নজরদারিতে রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই এলাকাকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সেখানে পরিকল্পিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে পাহাড় কেটে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। কয়েক দশক ধরে এলাকাটি বিভিন্ন সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন। এরপর মার্চে বড় পরিসরে যৌথ অভিযান চালিয়ে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং দুটি ক্যাম্প স্থাপন করা হয়। তবে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে