বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত।’

আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এতে জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।’

তিনি আরও লেখেন, ‘তুমি চলে গেছ-তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে।আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।’

 

পোস্টের শেষে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

টিমওয়ার্ক ছাড়া চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না

ফ্রিজে কোরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে যা করবেন

চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

রিয়াদের বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’, ঢাকার পরিস্থিতি কী?

বিদ্যুতের দাম বাড়াতে আজ থেকে শুরু গণশুনানি

ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

ভবিষ্যতে আনসার-ভিডিপি ‘প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করবে

ঘুম ঘুম চোখে ট্রাক চালাচ্ছিলেন চালক, মহাসড়কে উল্টে মৃত্যু