,

ফোনে কথা বলার কিছু নিয়ম

news-image

ফোনে কথা বলার কিছু নিয়মএতকাল আমরা মানুষের মৌলিক চাহিদা বলতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদনকেই বুঝতাম। তবে এবার সম্ভবত চাহিদার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নাম। আর তা হলো মোবাইল ফোন। দেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যিনি একটি মোবাইল ফোনের মালিক নন।
প্রয়োজন এবং প্রয়োজনের বাইরে ফোনে আমরা সবাই কম-বেশি কথা বলি। ফোনে কথা বলার জন্য স্বাভাবিক কিছু নিয়ম কানুন মেনে চলা সবার জন্যই উত্তম। যদিও জেনে কিংবা না জেনে অনেকেই সেই নিয়ম মেনে ফোনে কথা বলেন না। এই নিয়ম গুলো একদিকে যেমন শিষ্টাচারের অংশ অপর দিকে মঙ্গলদায়কও বটে। চলুন জেনে নেয়া যাক এমনই কিছু নিয়ম। 
১. নবী করিম (সা.) বলেছেন, প্রথম সাক্ষাতেই সালাম দিয়ে কথা বল। তাই আপনি ফোন করে অবশ্যই প্রথমে সালাম দিন। আবার ফোন রিসিভ করে সালাম দিন। সালাম দেয়া সুন্নাত।
২. অপরিচিত কারো কাছে ফোন করে অবশ্যই প্রথমে নিজের পরিচয় দিন। পরিচয় লুকিয়ে ফোন করাও একধরনের অপরাধ।
৩. ফোনে যতটা সম্ভব কথা সংক্ষেপ করুন। দীর্ঘক্ষণ কথা বলার মত সময় ফোনের অপর প্রান্তের ব্যক্তিটির নাও থাকতে পারে।
৪. জরুরি ফোনকলগুলো দিনের বেলায় সেরে রাখতে পারেন। গভীর রাতে কিংবা খুব সকালে কাউকে ফোন না করাই উত্তম।
৫. যতোটা সম্ভব আস্তে কথা বলুন। খুব জোরে ফোনে কথা বলবেন না। তাতে করে আপনার আশপাশের লোকজন বিরক্তবোধ করতে পারে।
৬. ফোনের রিংটোনও আপনার রুচিবোধের পরিচায়ক। তাই রিংটোন বাছাইয়ের সময় সতর্ক থাকুন।
৭. অফিসে, কাজের ক্ষেত্রে বা মিটিংয়ে থাকলে ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখুন। নয়তো কাজের সময় আপনার সঙ্গে সঙ্গে সহকর্মীর মনোনিবেশে ব্যাঘাত ঘটতে পারে। 
৮. ফোনে গান শুনতে চাইলে হেডফোন ব্যবহার করতে পারেন। উচ্চশব্দে গান বাজালে আশপাশের লোকজনের জন্য তা বিরক্তির কারণ হতে পারে।

ফোন মানুষের কল্যাণের জন্য আবিষ্কৃত হয়েছে। তাই ফোনের প্রত্যেকটি ব্যবহার হোক সুন্দর ও সামাজিক।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর