রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভে নামেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ আন্দোলনে ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারী ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ক্যাম্পাসের গেটে টানানো একটি ছাত্রসংগঠনের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

হোস্টেল থেকে বের হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন এবং কলেজকে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম থেকে মুক্ত রাখার দাবি জানান। তাদের অভিযোগ, শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব বন্ধ করা জরুরি।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরই সাধারণ ছাত্রীরা আন্দোলনে অংশ নেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে উত্তেজনা অব্যাহত থাকলেও হলগুলোর ভেতরের পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত