,

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

news-image
অনলাইন ডেস্ক : সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, তার মনোনয়নপত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই সংক্রান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকেও ইসির মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে।

এর আগে, গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পর ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেন এবং ২ মে যাচাই-বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সময়সূচি অনুসারে মনোনয়নপত্র পরীক্ষা করা হয়েছে। যাচাইয়ের সময় প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ