রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০

ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল