শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল শাকিব-ববির ‘রাজত্ব’

5318521d2a391-Rajatto-3বিনোদন প্রতিবেদক: কাল ৭ মার্চ সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘রাজত্ব’। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। এ ছাড়াও রয়েছেন প্রবীর মিত্র, শাঙ্কু পাঞ্জা প্রমুখ। মুক্তির আগেই রেকর্ড গড়েছে ‘রাজত্ব’। ছবিটির প্রযোজক এবং সংগীত পরিচালক অদিত জানান, ‘এরই মধ্যে ১০০টি হলে ছবিটি মুক্তির বিষয় চূড়ান্ত হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। ছবিটি নিয়ে দর্শক-শ্রোতা এবং হল-মালিকদের এমন আগ্রহে আমরা বেশ খুশি।’

অদিত আরও জানান, ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে থেকেও বেশ সাড়া পাচ্ছি। ঢাকার বাইরের কয়েকটি হলে এরই মধ্যে ছবিটি দেখানো শুরু হয়েছে। রেসপন্সও মিলছে বেশ। দু-একদিনের মধ্যে ফলাফলটা আরও ভালো করে জানা যাবে।’

অদিতের প্রযোজনায় দ্বিতীয় ছবি ‘রাজত্ব’। এর আগে ‘দেহরক্ষী’ ছবিটি প্রযোজনা করেছিলেন তিনি। সেই ছবিটিও ব্যবসায়িকভাবে বেশ সফল হয়।

অদিত বলেন, ‘“রাজত্ব” আমার স্বপ্নের একটি প্রজেক্ট। ছবিটির জন্য সবাই অনেক কষ্ট করেছেন। ছবিটির প্রতিটি দৃশ্য উপভোগ করার মতো। সবাইকে বলব হলে গিয়ে এর সত্যতা যাচাই করার জন্য।’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা