শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

news-image

অনলাইন ডেস্ক : টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়াকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বললেন উপদেষ্টা,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, এই স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং দেশের গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিকের বিজয়। তার ভাষায়, “আজকের এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়।”

মাহদী আমিন দাবি করেন, কঠিন রাজনৈতিক সময়ে তারেক রহমান সাহস ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কণ্ঠস্বরকে সামনে এনেছেন। তার মতে, এ কারণেই আন্তর্জাতিকভাবে তার নেতৃত্ব স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে অগ্রগতি অর্জিত হয়েছে, যা বিশ্বমঞ্চে প্রশংসিত হচ্ছে।

উপদেষ্টা জানান, নির্বাচিত সরকার অল্প সময়েই তাদের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

শেষে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিভাজন নয়, বরং জাতীয় ঐক্য অপরিহার্য।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি