ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেজি গাঁজা-১২৩ বোতল ফেন্সিডিলসহ দুই পাচারকারী গ্রেপ্তার ॥ প্রাইভেটকার আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩৫ কেজি গাঁজা এবং ১২৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকবাহী একটি প্রাইভেটকার আটক করা হয়। শনিবার সকালে সরাইল উপজেলার শান্তিনগর এবং গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক পাচারকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের আবু সামার ছেলে মোঃ নাসির-(২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের মরহুম আবু হানিফ সরকারের ছেলে মোঃ আবু সোহেল সরকার- (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি  আভিযানিক দল শনিবার সকাল সোয়া ৭টার দিকে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি’জি নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-২৫-৪২০৭) আটক করে। পরে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে পাচারকারী মোঃ নাসিরকে আটক করে এবং প্রাইভেটকারের ভেতর থেকে  ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। 
অপরদিকে  গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, পিএসসি’জি এবং স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদের নেতৃতে র‌্যাবের একটি আভিযানিক দল গত শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রাম থেকে বস্তায় ভরে ফেন্সিডিল পাচারের সময় পাচারকারী মোঃ আবু সোহেল সরকারকে আটক করে। পরে বস্তার ভেতর থেকে ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার