,

আরেকটি ৫ আগস্ট হতে পারে, হুঁশিয়ারি জামায়াত এমপি মাসুদের

news-image

অনলাইন ডেস্ক : গণভোটের মাধ্যমে পাওয়া জনগণের রায়কে সংসদীয় ক্ষমতার জোরে প্রত্যাখ্যান করলে দেশে আরেকটি ৫ আগস্ট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ডা. শফিকুল ইসলাম মাসুদ। আজ শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ১১ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, আপনারা সংসদের দুই-তৃতীয়াংশ ক্ষমতার বলে যদি তা প্রত্যাখ্যান করেন, তবে মনে রাখবেন, জনগণ গত ৫ তারিখে (আগস্ট) সংসদে গিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। সেই জনতাকে উপেক্ষা করার ফল শুভ হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি আপনারা শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু ৫ আগস্টের সেই গণঅভ্যুত্থান ছিল প্রকৃত গণরায়। ওই আন্দোলনে এদেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত ব্যক্ত করেছে, তাকে অস্বীকার করা মানে হলো আরেকটি গণঅভ্যুত্থানকে আমন্ত্রণ জানানো। আমার মনে হচ্ছে, গণরায়কে অবজ্ঞা করলে আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে।’

জামায়াতের এ এমপি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, ১১ দলীয় জোটের এই বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সরকার জনগণের পালস বুঝতে পারবে। গণরায়কে প্রত্যাখ্যান করলে চূড়ান্তভাবে জনগণই এই সরকারকে প্রত্যাখ্যান করবে।’

বাদ আসর অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান