বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে -মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে। সুস্থ মন মানসিকতার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত ¡অপরিসীম। তিনি ফুটবল খেলাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ক্ষেত্রে ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদসহ সকলকে ভূমিকা রাখার আহবান জানান। শুক্রবার বিকেলে স্থানীয় পূর্বভাগ মডেল হাইস্কুল মাঠে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রীর পিতা মরহুম হাজ্বী মোঃ সুন্দর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি হাজ্বী মোঃ আবদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ,উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হানুল হক, পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,আওয়ামীলীগ নেতা হাজ্বী আবদুল গাফ্ফার,হাছান খাঁ,এডভোকেট আব্বাস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী নারীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। এদিকে হাজ্বী মোঃ সুন্দর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৫এ মোট ৮ টি দল অংশ করে। ফাইনাল খেলায় মুকবুলপুর একাদশকে টাইব্রেকারে ১-০ গোলে চান্দেরপাড়া একাদশ পরাজিত করে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে