,

আধ ঘন্টা বিলম্বে শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের পরীক্ষা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের একটি পরীক্ষা পিছিয়ে দেয়ার ঘটনা আলোচনায় এসেছে। বৃহস্পতিবার কলেজের দ্বাদশ শ্রেনীর ২য় বর্ষের অর্ধ বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষায় এই ঘটনা ঘটে। দুপুর ২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার আগে ক্লাসে ক্লাসে নোটিশ পাঠিয়ে আধ ঘন্টা পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মো: হানিফের নির্দেশে অনিবার্য কারনবশ:ত এই পরীক্ষা পেছানোর কথা বলা হয় নোটিশে। দুপুর ২ টার পরিবর্তে পরীক্ষা শুরু করা হয় আড়াইটায়। পরীক্ষার্থীরা জানিয়েছেন- কলেজের একজন অতিথি শিক্ষক ওসমান গনি সজিবের মা ইন্তেকাল করায় তার নামাজে জানাযার জন্যে এদিন পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। প্রশ্ন উঠেছে এই কারনে পরীক্ষা পেছানো যায় কিনা। এ বিষয়ে কথা বলার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো: হানিফ এর মোবাইল  নাম্বারে আজ শুক্রবার সন্ধ্যায় ৫ বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে