রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ পোর্টাল অ্যাক্সিওসকে (Axios) জানিয়েছেন যে, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তিনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হতে চান।

অ্যাক্সিওসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘খামেনির ছেলে (মোশতবা খামেনি) আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’’

মরহুম পিতার উত্তরসূরি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে মোশতবা খামেনি বর্তমানে সবার চেয়ে এগিয়ে আছেন। বছরের পর বছর ধরে অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং ধর্মীয় মহলে নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে তিনি এই অবস্থানে এসেছেন। একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত মোশতবার নির্বাচন হবে মূলত পশ্চিমাদের প্রতি অবাধ্যতার এক শক্তিশালী বহিঃপ্রকাশ।

ট্রাম্প বলেন, ‘‘এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে যুক্ত থাকতে হবে, ঠিক যেমনটি ভেনেজুয়েলায় ডেলসি রদ্রিগেজের ক্ষেত্রে আমি যুক্ত ছিলাম।’’ সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর