,

‘পুষ্টিমান খাদ্য নিশ্চিত করতে হবে’

news-image

সকল মানুষের পুষ্টিমান সম্পন্ন খাদ্য প্রাপ্যাতা ও খাদ্যের উপর অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’।
বৃহম্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে খাদ্য অধিকার বাংলাদেশ এর সদন ও আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খাদ্য অধিকার বাংলাদেশ এর চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ, মহাসচিব মহসিন আলী, স্টেপ স্টুয়াড ডেভলপমেন্ট নিবার্হী পরিচালক রঞ্জন কর্মকার, এ্যকশন এইড বাংলাদেশ এর পরিচালক আজগর সাবরী, কেয়ার এর পরিচালক আনোয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুধার সাথে খাদ্যমান ও পুষ্টি পরস্পর সম্পর্ক যুক্ত। বাংলাদেশ এমজিডি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। পাশাপাশি জাতি সংঘের উদ্যোগে গৃহিত ক্ষুধা হার শুণ্যে নামিয়ে আনা ও টেকসই উন্নয়নের লক্ষ্য অনুযায়ী ২০১৫ সালের মধ্যে ক্ষুধা দূর করা প্রতিশ্রুতি আছে। এর প্রেক্ষিতে মানুষের খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে।
তারা বলেন, কৃষি খাতের উন্নয়নে বীজ-সার কীটনাশকসহ কৃষি উপরকরণ সহজলোভ্যতা করা, সেচ সুবিধা সম্প্রসারণ ও সহজ করা এবং সফল সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি ভর্তুকি সরাসরি ক্ষুদ্র কৃষকের নিকট প্রদান এবং কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট নারীদের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা, দক্ষিন এশিয় অঞ্চলে খাদ্য অধিকার ও পুষ্টি নিরাপত্তার প্রেক্ষিতে বিভিন্ন অর্থনৈতিক,সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত ইস্যুসমূহ গুরুত্বের সাথে তুলে ধরেন। খাদ্য অধিকার, কৃষি এবং যথাযথ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরনে আঞ্চলিক ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতিশ্রুতি রক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করা; সার্ক ফুড ব্যাংক এবং সীড ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ