রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এই ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম বেতন স্কেল বা পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড বা প্রতিবন্ধকতা ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তাঁরা।

এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস বা টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। টিয়ারগ্যাস ও বিজিবি মোতায়েনের ফলে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল