,

ব্যাটারি চার্জ মাত্র ছয় মিনিটেই

news-image

ছয় মিনিটে চার্জ হবে স্মার্টফোনের ব্যাটারি। এ চার্জেই চলবে টানা তিন দিন। প্রচলিত স্মার্টফোনের লিথিয়াম আয়রন ব্যাটারির তুলনায় তিন গুণ বেশি বিদ্যুৎশক্তি ধারণ করতে পারবে এই ব্যাটারি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) উদ্ভাবিত নতুন প্রযুক্তি ইয়োক অ্যান্ড শেল এই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রতিবার চার্জ করার সময় প্রসারিত ও সঙ্কুচিত হতে থাকে লিথিয়াম আয়রন ব্যাটারির ইলেকট্রোডগুলো। সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকে ব্যাটারিগুলোর পারফরম্যান্স। এর বিপরীতে ইয়োক অ্যান্ড শেল-এর ইলেকট্রোড অ্যালুমিনিয়াম ন্যানোপার্টিকেল দিয়ে তৈরি। এর বাইরের আবরণ টাইটানিয়াম ডাই-অক্সাইডের তৈরি। ফলে বারবার চার্জ করলেও বাইরের আবরণের কোনো ক্ষতি না করেই অটুট থাকে ইয়োক অ্যান্ড শেল-এর পারফরম্যান্স। এই প্রক্রিয়ায় একদিকে ব্যাটারি যেমন আরও দ্রুত চার্জ করা যাবে, ঠিক একইভাবে দীর্ঘ সময় ওই চার্জ ধরে রাখা যাবে। বর্তমানের প্রচলিত ডিভাইসগুলোর ব্যাটারির আকারের সঙ্গে মিল রেখেই এই প্রযুক্তি ব্যবহার করে নতুন ব্যাটারি তৈরি করা সম্ভব। যার পারফরম্যান্স কয়েক গুণ বেশি হবে। এ ব্যাপারে ন্যানইয়াং টেকনোলিজ ইউনিভার্সিটি ইন সিঙ্গাপুরের কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং বিষয়ের সহযোগী অধ্যাপক ডেভিড লু বলেন, পরীক্ষাগারে ইয়োক-শেল পার্টিকলগুলো খুবই ভালো ফল দিয়েছে। পুরো প্রক্রিয়াটি তুলনামূলক সহজ ও ব্যবহারযোগ্য।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ