বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন:খালেদা জিয়া

news-image

দেশে ‘চলমান সংকট’ থেকে উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিতে আবারো দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান। 

খালেদা জিয়া বিএনপি’র প্রতি ’প্রতিহিংসাপরায়ণ’ আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না। এর পরিবর্তে জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে। খালেদা জিয়া বলেন, আমি সরকারকে দমন-নিপীড়ণের পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানাচ্ছি। সরকার আমাদের দাবির প্রতি কর্ণপাত না করায় জাতি ক্ষুব্ধ হচ্ছে। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন লাভের পরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়স্ক প্রবীন নেতা এম কে আনোয়ার যখন কুমিল্লার একটি স্থানীয় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন-তখন তাঁর জামিন বাতিল করে কারগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। একই বিবৃতিতে তাঁর উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার  করায় প্রতিবাদ ও নিন্দা জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা