বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাপাইনবাবগঞ্জ ও গাজীপুরে গণপিটুনিতে নিহত ৫

news-image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ জানান, সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। বোয়ালিয়া নরশিয়া রোডে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এসময় গোমস্তাপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে সেখান থেকে ৪ জনকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টায় তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার কর্নখালি মিজাপুর গ্রামের গোলাম রাব্বানী (৫০)ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের  শফিকুলের ছেলে টুটুল (৩৪)।
এদিকে গাজীপুরে গণপিটুতে অজ্ঞাত পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি (২৭) নিহত হয়েছেন। র‌্যাব সূত্র জানায়, সন্ধ্যায় চন্দনা চৌরাস্তা মোড়ে স্থানীয় জনতা ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। উদ্ধার করে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা