শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আচরণ ও কর্মকাণ্ড অগণতান্ত্রিক -খালেদা

news-image

জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে বিএনপি এক চুলও সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (১৯ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সরকারের আচরণ ও কর্মকাণ্ড অগণতান্ত্রিক এমন মন্তব্য করে খালেদা বলেন, জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে এক চুলও সরে আসছে না বিএনপি, তখন সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য, কাল্পনিক মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে, নির্যাতনও চালাচ্ছে।

খালেদা জিয়া বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়সের প্রবীণ নেতা এম কে আনোয়ারের জামিন বাতিল করে কারগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। দেশের একজন সম্মানিত প্রবীণ নেতার প্রতি সরকারে এ আচরণ চরম অমানবিক, অসহিষ্ণুতার প্রমাণ ও ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।

সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি প্রধান।

খালেদা জিয়া বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম