বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি অর্থায়ন: সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

news-image

 

নিষিদ্ধ জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডকে অর্থের জোগান দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন। ব্যারিস্টার শাকিলা ফারজানা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। শাকিলার স্বামী বাহাদুর বলেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে চেম্বারের কাছ থেকে শাকিলাকে তার দুই জুনিয়রসহ গ্রেপ্তার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে কী অভিযোগ আমরা জানিনা।  

র‌্যাব-৭ জানিয়েছে, জঙ্গি সংগঠনটিকে এক কোটি ৮০ লাখ টাকা যোগান দেয়ার অভিযোগে তাদেরকে গতকাল রাত ১১টার দিকে আটক করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর কার্যালয়ে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহম্মদ সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহম্মদ সোহেল মাহমুদ বলেন, তিন আইনজীবী শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়ন করেন।  তাদের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ আমরা পেয়েছি।  এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি হাটহাজারি উপজেলার আল মাদরাসাতুল আবু বকর থেকে গ্রেপ্তার হওয়া ১২ জন, ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমণি পাহাড় থেকে গ্রেপ্তার হওয়া ৫ জন, ২৮ ফেব্রুয়ারি নগরীর হালিশহর থানার একটি আবাসিক এলাকা থেকে তিনজনসহ মোট ২৪ জন শহীদ হামজা ব্রিগেডের সদস্য গ্রেপ্তার করা হয়।  র‌্যাব জানায়, বাঁশখালীর লটমণি পাহাড় ছিল শহীদ হামজা ব্রিগেডের সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। সেখানে প্রত্যেক সদস্য ১০ রাউণ্ড করে গুলি ছুঁড়ে প্রশিক্ষণ নিত।  এর মধ্যে ৬ রাউণ্ড গুলি ছোঁড়া হত একে ২২ থেকে আর ৪ রাউণ্ড ছোঁড়া হত অন্যান্য অস্ত্র থেকে।  ২০১৪ সালের শেষদিকে তারা লটমণি পাহাড়ে সামরিক প্রশিক্ষণ শুরু করে। নতুন জঙ্গি সংগঠনের পাঁচটি ব্যাংক অ্যাকাউণ্টের সন্ধান পাবার কথাও জানিয়েছিল সংস্থাটি।   

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা