শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শাহরুখকে নিয়ে মন্দিরার ‘সেলফি’!

531724d519929-SRKঅস্কারের অনুকরণে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এবার সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মন্দিরা বেদি।

সদ্য সমাপ্ত ৮৬তম অস্কার আসরে এর সঞ্চালক এলেন ডিজানারসের উদ্যোগে জেনিফার লরেন্স, মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলির মতো হলিউডের নামীদামি তারকাদের নিয়ে সেলফি তোলেন ব্র্যাডলি কুপার। এবারের অস্কারের অন্যতম আলোচিত মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এটি। টুইটারে পোস্ট করার মাত্র আধ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশি রিটুইট আসে ছবিটির জন্য।

মন্দিরা বেদির টুইট করা ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের নিজস্ব সেলফি মুহূর্ত’। অবশ্য অস্কারের সেলফি মুহূর্তের মতো খুব বেশি তোলপাড় তুলতে পারেনি শাহরুখকে নিয়ে মন্দিরার এই সেলফি। সর্বসাকল্যে ৭৫০টি রিটুইট এসেছে ছবিটির জন্য। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

একটি ঘড়ি কোম্পানির দূতিয়ালির দায়িত্ব পালন করছেন কিং খান। সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই কোম্পানির পক্ষ থেকে। সেখানে শাহরুখ খান, নির্মাতা কুনাল কোহলি, পুণিত মালহোত্রা, তরুণ মনসুখানিসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন মন্দিরা বেদি। ছবিটির একমাত্র তারকা আকর্ষণ শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা