,

অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘দেশে পণ্যের দাম ভীষণভাবে কমছে।’ পেনসিলভানিয়ার একটি ক্যাসিনোতে প্রচারসভামূলক বক্তৃতায় তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো আমেরিকাকে আবার সাশ্রয়ী করে তোলা।’

ট্রাম্পের দাবি-গ্যাস ও ডিমের দাম কমেছে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক খাবারের দাম এখনো বাড়তি, আর মানুষ সবচেয়ে বেশি চাপ অনুভব করছে বাড়িভাড়া, শিশুসেবা ও স্বাস্থ্যসেবার খরচে। এসব কারণে আমেরিকানদের অসন্তোষ কমছে না।

ডেমোক্র্যাটরা সাম্প্রতিক কিছু স্থানীয় নির্বাচনে এই ইস্যু কাজে লাগিয়ে রিপাবলিকানদের ওপর চাপ বাড়িয়েছে। এতে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবারের এই সমাবেশটি ছিল পেনসিলভানিয়ার একটি গুরুত্বপূর্ণ জেলায়, যা হোয়াইট হাউস বলছে-ভোটারদের কাছে অর্থনৈতিক বার্তা পৌঁছাতে এমন আরও আয়োজন করা হবে।

তবে বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প আবারও বলেন, ‘জীবনযাত্রার খরচ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ “একটি ধাপ্পাবাজি” বা “ভুয়া প্রচার”।’

সাম্প্রতিক সময়ে তার প্রশাসন খাবার আমদানির ওপর থাকা কয়েকটি শুল্ক তুলে নিয়েছে, জ্বালানি মানদণ্ড শিথিল করেছে এবং শিশুদের জন্য ‘ট্রাম্প-ব্র্যান্ডেড’ অবসর সঞ্চয় হিসাব চালুর কথা বলছে-যা তারা খরচ কমানোর উদ্যোগ হিসেবে তুলে ধরছে।

একটি সাক্ষাৎকারে অর্থনীতিকে কোন গ্রেড দেবেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন ‘এ প্লাস-প্লাস-প্লাস-প্লাস-প্লাস।’

এদিকে রয়টার্স/ইপসস জরিপে তার জনপ্রিয়তা তিন পয়েন্ট বেড়ে ৪১% হয়েছে, যা নীতিগত পরিবর্তনের কিছু প্রভাব পড়ছে বলেই বিশ্লেষকদের ধারণা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু