,

বয়স বাড়লে মা হবার সম্ভাবনা কমে যায় কেন?

news-image

৩০ বছরের পর মায়েদের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে ৬০%  এ নেমে আসে আর ৩৫ বছর পার করলে তা আরো কমে আসে। তবে শুধুমাত্র প্রথম সন্তান নেয়ার ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। পরবর্তী সন্তান ধারণের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক কমে যায়।নারীদের ক্ষেত্রে যেটা হয় তা হল বয়স বাড়ার সাথে সাথে সন্তানধারণের হার অনেকটাই কমে যায়। 

এর কারণসমূহ হচ্ছে –
১। বয়সের সাথে  ওভুলেশনের (ডিম্বস্ফোটন) সমস্যা হয়।কারণ বয়সের সাথে সাথে কার্যকরী ডিম্বাণুর সংখ্যা কমে যায়।
২।অনেকের ক্ষেত্রে ৪০এর আগেই মেনোপজ অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যায়। ওভুলেটিং বন্ধ হয়ে যায় ৪০ বছর বয়সে।
৩। পিরিয়ড অনিয়মিত হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে,পরিমাণ কমে যায়,ওভুলেশন অনিয়মিত হয়ে যায়।
এছাড়া নানারকম শারীরিক সমস্যাতো আছে বয়সের সাথে যেসব সমস্যা হতে পারে যার কারণে গর্ভধারণে সমস্যা হতে পারে।যেমনঃ ফেলোপিয়ান টিউব ব্লক হতে পারে নানা ইনফেকশনের কারণে।
 
সাধারণত গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন উচ্চ-রক্তচাপ ,হরমনগত সমস্যা কিংবা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখা দিতে পারে। এ কারণে নারীদের ৩০ বছর বয়সের পরে সন্তান নিলে এই ধরনের শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে ফলে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
 
নতুন এক গবেষণায় উঠে এসেছে সন্তান ধারণের নির্দিষ্ট বয়সসীমা শুধু নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। ৩০ বছর বয়সের পরে নারীদের জন্য যেমন সন্তান নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ঠিক তেমনি ৪৫ বছর পরে পুরুষদের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে শুরু করে বলে তাদের জন্যও তা ঝুঁকিপূর্ণ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর