,

মালয়েশিয়া খালেদা জিয়ার ৭০ তম জম্ম বার্ষিকী পালিত

news-image

মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দমুখর পরিবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭০তম জন্ম বার্ষিকী পালন করেছেন। ১৫ই আগস্ট শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের রেষ্টুরেন্ট রাজধানীতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।মালয়েশিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় ও মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত সভাপতি শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন,মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কাজী সালাহ উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক একে,এম হাবিবুর রহমান শিশির,জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দল সভাপতি আসাদুজ্জামান মাসুম,সাধারন সম্পাদক টিপু সুলতান,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিল্কী ও তরুন প্রজন্ম দল নেতা ছোটন ভূঞা ।পরে বিশাল আকৃতির কেক কেটে খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন করা হয়।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী ‘শুভ শুভ শুভদিন, খালেদা জিয়ার জন্মদিন’ এই স্লোগানে রেষ্টুরেন্ট ভবন মুখর করে তোলে।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শহীদ উল্যাহ শহীদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন এবং শেখ হাসিনার বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন ১৫ আগষ্ট শেখ মুজিবুর মারা গেছেন তাই বলে কি এই দিন কেউ জন্ম নিতে ও বিবাহ শাদী করতে পারবেনা এবং কেউ জন্ম দিন পালন করতে পারবেনা, তিনি বলেন শেখ হাসিনার এধরনের বক্তব্যে তার সৈরাচারী মনোভাবেরই বহিপ্রকাশ। এজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত ।সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন বলেন সাবেক তিন বারের সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০ তম জম্ম দিনের আমাদের শপথ হোক তার ডাকে সাড়া দিয়ে সকল আন্দোলন সংগ্রামে বীর দর্পে অংশ গ্রহন করা। সাথে সাথে তার হাতকে শক্তিশালী করা । এজন্য তৃনমুল পর্যায় থেকে শুরু করে প্রপার লেভেল পর্যন্ত যোগাযোগ অব্যাহত রাখার জন্য মালয়েশিয়া দলীয় নেতা-কর্মিদের প্রতি আহ্বান জানানো হয়।এসময় আরও উপস্হিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এস,কে ফয়েজ,অর্থ বিষয়ক সম্পাদক মো: মিন্টু,ছাত্র বিষয়ক সম্পাদক জোসেবুল আলম বিপ্লব,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল মান্নান,বিএনপি নেতা আবদুল হালিম খান,ইমন হাসান,সোহরাব হোসেন রুবেল,নজরুল ইসলাম ভূঞা, সেচ্ছাসেবক দল আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখার সি:-সহ সভাপতি নজরুল ইসলাম অডিট,সহ-সাংগঠনিক সম্পাদক শওকত সর্দার ও তরুন প্রজন্ম দল সহ -সভাপতি আবু সাঈদ বাবুল,বাদল খাঁন প্রমূখ ।অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: মো: মাসুদুর রহমান ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ