,

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭, আংশিকভাবে খুলছে রাফাহ সীমান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় সাত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। একই সঙ্গে রাফাহ সীমান্ত আংশিকভাবে খোলার ঘোষণা দিয়েছে তারা-যা কেবল মানুষের বের হওয়ার জন্য ব্যবহার করা যাবে।

রাফাহর দক্ষিণে হামাসের হামলায় ইসরায়েলের চার সৈন্য আহত হয়েছেন-এমন দাবির পর বুধবার এ ঘটনা ঘটে। রাফাহ হচ্ছে গাজা ও মিশরের সীমান্তে অবস্থিত।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় উত্তর গাজা সিটির জাইতুন এলাকায় দুইজন এবং দক্ষিণের আল-মাওয়াসি ক্যাম্পে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-মাওয়াসিতে বোমা হামলার পর আগুন লেগে যায়, যা ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি তাঁবুতে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, ‘ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। এসব হামলায় আরও অনেকে আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

কুয়েতি হাসপাতালের সূত্র জানায়, নিহত দুই শিশুর বয়স ছিল আট ও দশ বছর। এছাড়া আরও ৩২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনির ওয়াফা সংবাদসংস্থা জানিয়েছে, কিছু ভুক্তভোগী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

আল-মাওয়াসি হামলার নিন্দা জানিয়ে হামাস একে “যুদ্ধাপরাধ” হিসেবে অভিহিত করেছে এবং বলেছে যে এটি ইসরায়েলের “যুদ্ধবিরতি চুক্তিকে অবজ্ঞা” করার প্রমাণ। তারা মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সামরিক বাহিনীকে লাগাম টানার আহ্বান জানিয়েছে।

গাজা কর্তৃপক্ষের মতে, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার লঙ্ঘন করেছে। এর ফলে এখন পর্যন্ত অন্তত ৩৬০ ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন।

আমাদের সময়/এআই

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু