শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার

news-image

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইকবাল নামের এক যাত্রীর জুতার ভেতর থেকে এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।gold

 রোববার রাতে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যেগুলোর ওজন দুই কেজি ৫৬৩ গ্রাম। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকবাল অভ্যন্তরীণ রুটের যাত্রী। তিনি রিজেন্ট এয়ারের একটি বিমানে চট্টগ্রাম থেকে রাত ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ইকবালের জুতার ভেতর থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।