বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

news-image

যেসব মানুষ প্রথাগত ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত তাদের কাছে এ সেবা পৌঁছে দিয়েছে মোবাইল ব্যাংকিং- এমনটা মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ এমনটা মনে করিয়ে দিয়ে আতিউর রহমান বলেন, দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর মধ্য দিয়ে আরও দৃঢ় হচ্ছে এই সেবা। তিনি বলেন, দেশের অনেক উদ্যোক্তাও প্রথাগত ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। তাদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক সচেতন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে মোবাইল ফোনে অর্থ লেনদেন বিস্তৃত হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে স¤পৃক্ত সব প্রতিষ্ঠানের পুঁজি কমপক্ষে ১০০ কোটি টাকা হতে হবে বলেও জানান তিনি।

আতিউর রহমান বলেন, মোবাইল ফোনে সব লেনদেন করতে হবে ব্যাংকের অধীনস্থ প্রতিষ্ঠানের মাধ্যমে। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত হবেন বলেও মত দেন তিনি। দেশের জনসংখ্যার ৯৯ শতাংশই এখন মোবাইল ব্যবহার করেন উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদেশ থেকে পাঠানো টাকা দেশের অর্থনীতির ১০ শতাংশ। ব্ল“মবার্গকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, কৃষিকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের পুরো ব্যাংকিং খাতেই পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংক এখন বাধ্যতামূলকভাবে ২৫ শতাংশ কৃষি ঋণ বিতরণ করে। কৃষকরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে মাত্র দশ টাকায়। ব্যাংকিং সেবা বঞ্চিতদের এই সেবা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ অনেক আগে থেকে সক্রিয়। এই প্রক্রিয়ায় জোর দিয়েছেন আতিউর রহমান। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর প্রত্যন্ত অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার নির্দেশ দেন তিনি। ২০১১ সালে তিনি মোবাইল ব্যাংকিং অনুমোদন করেন। ২৮টি ব্যাংকের মাধ্যমে মোবাইলকে এই অনুমোদন দেয়া হয়েছে। এরই মধ্যে ২০টি ব্যাংক তাদের মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা