বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট রুটে ফ্রি ওয়াই-ফাই

news-image

ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট রুটে গ্রিনলাইন পরিবহনের যাত্রীরা এখন থেকে ভ্রমণের সময় ফ্রি ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।

১৫ আগস্ট গ্রামীণফোনের এ সেবাটির উদ্বোধন করেন গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার মো. আব্দুস সাত্তার ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম।ৎ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিনলাইন পরিবহনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন ও গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস বাকি বিল্লাহ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আন্তঃজেলা বাস ভ্রমণে দূরপাল্লার যাত্রীদের ইন্টারনেট সেবা প্রদানে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই উদ্যোগ নিলো।

গ্রিনলাইন পরিবহনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ভবিষ্যতে গ্রিনলাইন পরিবহনের সব রুটের যাত্রীদেরই এ সেবা প্রদান করা হবে। এ সেবার মাধ্যমে যাত্রীরা তাদের দীর্ঘ ভ্রমণের সময় সাইবার বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।’

বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। সহজে সবার জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে গ্রামীণফোন ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগটি গ্রামীণফোনের তেমনই একটি উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা