শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ রুপিতে ঘুরে আসুন পুরো ত্রিপুরা রাজ্য!

news-image

আমিরজাদা চৌধুরী : ভারতের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী ও দর্শনীয় সব স্থাপনাগুলোর হুবহু নকল করে আগরতলার মালঞ্চনিবাস এলাকায় গড়ে তোলা হয়েছে হেরিটেজ পার্ক।
আগরতলা ইন্টগ্রেটেড চেকপোস্ট থেকে মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিলেই ভ্রমণ পিপাসুরা পৌঁছে যাবেন হেরিটেজ পার্কে। মাত্র ১০ রুপি দিয়ে প্রবেশ করেই উপভোগ করতে পারবেন সবুজে ঘেরা হেরিটেজ পার্কের অপরূপ সৌন্দর্য।
পুরো পার্ক জুড়েই রয়েছে ত্রিপুরার ঐতিহাসিক ও দর্শনীয় সব স্থাপনার প্রতিকৃতি। আকার-আকৃতিতে ছোট হলেও দেখতে একেবারেই আসল এই প্রতিকৃতিগুলো।

IMG_20150811_083940প্রতিকৃতিগুলো মধ্যে রয়েছে- ত্রিপুরার ঐতিহ্যবাহী উজ্জ্বয়ন্ত প্যালেস (রাজবাড়ি), নীরমহল, উনুকোটি, ত্রিপুশ্বেরী মন্দির, বুদ্ধমন্দির, মহামুনি প্যাগোডা, গেদু মিঞার মসজিদ, আগরতলা রেলস্টেশন, পিলাকসহ ত্রিপুরা রাজ্যের অসংখ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনার প্রতিকৃতি।
প্রতিদিন ভারতের অন্যান্য অঙ্গরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন হেরিটেজ পার্ক ঘুরতে। পার্কের নান্দনিক স্থাপনাগুলোর সৌন্দর্য দেখে অভিভূত হন দর্শনার্থীরা।

IMG_20150811_083504

 

পার্কে আসা কয়েকজন দর্শনার্থী জানান, মাত্র ১০ রুপি দিয়েই পুরো ত্রিপুরা রাজ্যের দর্শনীয় স্থান ও স্থাপনাগুলোর প্রতিকৃতি দেখতে পারছেন তারা। অনেকেই আবার প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরপুর হেরিটেজ পার্কে বন্ধু-বান্ধবদের নিয়ে পার্কের ছাউনি তলায় বসে আড্ডায় মেতে উঠেন।

IMG_20150811_090307
হেরিটেজ পার্কের সাবেক তত্ত্বাবধায়ক অমল দেব রায় জানান, ত্রিপুরা বন বিভাগের উদ্যোগে নির্মিত এই হেরিটেজ পার্ক গত ২০১২ সালের ৩০ নভে¤^র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার। ত্রিপুরা রাজ্যে অসংখ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু সময়-সুযোগের অভাবে অনেকেই সেসব স্থানে যেতে পারেন না। তাদের কথা চিন্তা করেই হেরিটেজ পার্ক নির্মাণ করা হয়েছে। এছাড়া প্রতি মাসে মাত্র ৫০ রুপির বিনিময়ে পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘন্টা দর্শনার্থীরা মর্নিং ওয়াক করতে পারেন বলেও জানান তিনি।