,

গাজা সম্মেলনে অংশ নিতে মিশরে পৌঁছেছেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মিসরের পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠেয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ট্রাম্পসহ ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে মিশরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্মেলনে যোগ দেওয়ার কথা। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নিচ্ছেন সম্মেলনে।

 

এ জাতীয় আরও খবর

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী