,

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত

news-image

বিশেষ প্রতিনিধি : যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে আজ শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ দীঘির  পাড় থেকে  একটি শোক র‌্যালী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির সভাপতি   র, আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি এর নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে। শোক র‌্যালীতে জেলা প্রশাসক ডক্টর মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার  মিজানুর রহমান , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং  কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে স্থানীয় আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় ১৫ আগষ্টের কাল রাতে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মিজানুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম সফিকুল্লাহ প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ