শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজের উপকরণে কাজে লাগান বরফ

news-image

বরফ যে শুধুমাত্র ব্যাথা লাগলে তার উপশম করতে কাজে লাগে তাই নয়, বিভিন্ন ধরণের ঘরোয়া সৌন্দর্যের টিপসেও বরফ অদ্ভুত ভাল কাজ করে। সৌন্দর্যের ঘরোয়া টিপসে কী কী উপায়ে বরফ কাজে লাগে আপনার জেনে নিন সে কথা।

১.ত্বক:
শসা ত্বককে ঠাণ্ডা এবং আর্দ্র রাখতে ব্যবহার করা হয়। শসার পেষ্ট জমিয়ে রেখে তা মুখে মাখলে চ্বক পরিষ্কারও হয়। ডেড সেল বের করতে সাহায্য করে এই জমিয়ে রাখা শসার পেষ্ট। এর ফলে ত্বকে প্রান ফিরে আসে। শসাকে পেষ্ট করে তাতে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রস দিয়ে দিন। তার পর সেটিকে একটি বরফের ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন। শসার পেষ্টটি জমে গেলে তা বের করে ত্বকে হাল্কা করে বোলান। এতে আপনার ত্বকে ঔজ্জ্বল্য ও আর্দ্রতা ফিরে আসবে। প্রতি সপ্তাহে তিন বার করে এটি ব্যবহার করতে পারেন।ice

২. চোখ:
চোখের ফোলা ভাব কমানোর জন্য একটি পাতা ভরতি চা-ব্যাগকে ফ্রিজে ঢুকিয়ে জমিয়ে নিন। ঠাণ্ডা চা-পাতার বরফ আপনার চোখের ফোলাভাব কমাতে সাহায্য করবে। চোখ বেশি ফোলা হলে এক চামচ গ্রিন চা পাতাকে গরম জলে ফুটিয়ে নিন। তারপরে ওই চা-পাতা ঠাণ্ডা হলে তাকে ফ্রিজে ঢুকিয়ে জমতে দিন। এতে ডার্ক সার্কেল এবং চোখের ফোলাভাব কম হয়।

৩. ফেসিয়াল:
লেবুর রসের বরফ ইনস্ট্যান্ট ফেসিয়াল করতে পারে। লেবুর রসে থাকে ভিটামিন সি। ফলে লেবুর রস ত্বককে মসৃণ করতে সাহায্য করে। একটি লেবুর রস বের করে তা বরফের ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিন। জমে গেলে বরফটিকে ধীরে ধীরে গালে ও গলায় বোলান। এবং তার পরে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। এর ফলে মুখ পরিষ্কার হবে এবং একটি প্রাকৃতিক গ্লো আসবে। এটিও সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

৪. ব্রণ:
ত্বকের যে সব জায়গায় ব্রণর প্রকোপ দেখা দিচ্ছে সেই জায়গায় বরফ লাগান। এক মিনিট ধরে ব্রণর উপরে বরফ ব্যবহার করুন। বরফ ফোলা ভআব এবং লালভাব কমাতে সাহায্য করে। ফলে বরফ ব্যবহার করলে ব্রণ ত্বকের সঙ্গে মিশে যায়।

৫. থ্রেডিং:
থ্রেডিং বা আইব্রো করার পরে অবশ্যই বরফ ব্যবহার করুন। ভ্রুতে থ্রেডিংয়ের ফলে যে লালভাব বা ফোলাভাব তৈরি হয় তা কমে যায় বরফের ব্যবহারের ফলে।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি