,

ব্রাহ্মণবাড়িয়ায় দিনেদুপুরে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় দিনেদুপুরে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর দুই লাখ সত্তর হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের মধ্যপাড়া বর্ডার বাজার সংলগ্ন খনকার বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আলআমিন আহমেদ (৩০) শহরের কোর্ট রোড এলাকার নিরিবিলি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী এবং পৈরতলা এলাকার বাসিন্দা। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী আলআমিন আহমেদ জানান, শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে আরেক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা বাবদ দুই লাখ সত্তর হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে তিনি মধ্যপাড়ার ভেতরের রাস্তা দিয়ে পৈরতলার দিকে যাচ্ছিলেন। পথে খনকার বাড়ির মোড়ে সাত/আটজন যুবক তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তার সঙ্গে যুবকদের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে এক যুবক ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বাকিরা তাকে মারধর করে তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরো জানান, স্থানীয় এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি বিষয়টি সদর থানায় অবহিত করলে সদর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে