ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থান থেকে আরও দুইটি লাশ উদ্ধার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া August 14, 2015
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহা সড়কের সুলতানপুর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। এছাড়াও নবীনগর উপজেলার কুড়িঘরে কৃমিনাশক ঔষধ খেয়ে এক কিশোরের মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।