,

নাসিরনগরে শিশু ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা

news-image

নাসিরনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামে নিজের তিন মাসের ছেলে শিশু তানভীর মিয়াকে হত্যা করে মা ফারজানা বেগম(২২) ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে । ফারজানা আশুরাইল গ্রামের বড়বাড়ির মৃত আবেদ মিয়ার ছেলে দুবাই প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।  
এলাকাবাসী ও পুলিশ জানায়  বছর দেড়েক আগে নুরপুর গ্রামের আব্বাস খাঁর মেয়ে ফারজানা বেগমের সাথে নুরুল ইসলামের বিয়ে হয়। প্রায় তিন মাস পূর্বে  তাদের ছেলে সন্তান জম্ম নেয়। প্রবাসী নুরুল ইসলাম মাস দু’য়েক আগে বাড়িতে আসে। ছুটি শেষে ২/৩ দিনের মধ্যে তিনি দুবাই চলে যাওয়ার কথা। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। স্বামীর অগোচরে ফারজানা তার তিন মাসের শিশু তানভীরকে হত্যা করে নিজ ঘরের পাশে পিয়ারা গাছে গলায় ফাঁস দিয়ে মা ফারজানা আত্মহত্যা করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ শুক্রবার সকালে মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরন করে। উপ-পরিদর্শক মহিউদ্দিন সুমন জানান,এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই  এঘটনা ঘটতে পারে । ঘটনার পর স্বামী নুরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন।  

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর