,

ছয় বছরে ৭ বার ইন্টারনেটের দাম কমানো হয়েছে তথ্য ও প্রযুুক্তি প্রতিমন্ত্রী

news-image

২০০৯ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দেশে ৭ বার ইন্টারনেটের দাম কমানো হয়েছে। সহজে ও কমমূল্যে সবাই যেন ইন্টারনেট ব্যবহার করতে পারে সেজন্যই আমরা এ দাম কমিয়েছি। দেশে বর্তমানে ৪ কোটি ৮৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। যার প্রায় ৯৭ শতাংশই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৫’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০০৮ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের ভিশন শুরু হয়। এখন এটি আর স্বপ্ন নয়, অনেকাংশেই বাস্তব। সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রফতানি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি প্রধানমন্ত্রীর এই লক্ষ্যমাত্রা দ্রুতই বাস্তবায়িত হবে। আমাদের স্মার্টফোন বা ট্যাবের মতো প্রযুক্তি ডিভাইস শুধু ফেসবুক ব্যবহারের জন্য নয়, শিক্ষামূলক ও দৈনন্দিন কাজে লাগাতে হবে। মূসা ইবরাহীম বলেন, দেশের মানুষকে সত্যিকারের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের সেবা দিতে হলে ঢাকার দামে প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে হবে। রবির কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির বলেন, রবি দেশে ইন্টারনেটকে সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশেষ মূল্যছাড় বা প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের ভালমানের ডিভাইসও সরবরাহ করছি। এর আগে এক্সপো মেকার কর্তৃক আয়োজিত আধুনিক ও স্মার্টফোন কেনাবেচার বৃহৎ এ আয়োজন সকাল ১০টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়ে। মেলায় বিশেষ ছাড় ও উপহার ছাড়াও উন্মুক্ত হয়েছে বেশ কয়েকটি ব্র্যান্ডের নতুন মডেল। জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে মেলায় রয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শনীর জন্য বিশেষ প্যাভিলিয়ন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর