,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মহান মুক্তিদাতা- লায়ন ফিরোজুর রহমান ওলিও

news-image

লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক সুলতানপুর ইউপি চেয়ারম্যান শিক্ষানুরাগী লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মুক্তি দাতা, মহান নেতা , বাঙ্গালী জাতির পিতা। এই মহান নেতাকে এ জাতি কখনো ভুলতে পারে না, ভুলা সম্ভবও না। বঙ্গবন্ধু নাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না । আজ যে অধিকার সম্মান অবস্থান বাঙ্গালী জাতি ভোগ করেছে তা পাওয়া যেত না। তাই বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা সবার থাকতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণে আজকের শিক্ষার্থীদের যথাযথ শিক্ষায় গড়ে উঠে বাংলাদেশকে সমৃদ্ধ করতে হবে। তিনি শিক্ষার্থীদের যথাযথ ভাবে পড়াশোনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান । 
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সুলতানপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানিয়েছেন। 
স্কুল কমিটির বিদায়ী সভাপতি শেখ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঃ জহিরুল হক, এলাদত খা, শাহজাহান খান, আশরাফ উদ্দিন, শাব্বির আহমেদ ভ’ইয়া, ডাঃ আবুল খায়ের । স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক জীবন কুমার পাল।
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হারুনুর রশীদ, মারুফ হাসান শাহ, ইশরাত জাহান প্রমুখ। পরে মেধাবী শিক্সার্থীদের মাঝে মেধা বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে লায়ন ফিরোজুর রহমান ওলিও ব্যক্তিগতভাবে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক পুরস্কার প্রদান সহ বিদ্যালয়ের জন্য শৌচাগার নির্মাণ করার ঘোষণা দেন।  অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ