যেভাবে জানবেন বিষণ্নতায় ভুগছেন কিনা
সম্প্রতি এক বলিউড অভিনেত্রী তার বিষণ্নতার কারণ জানিয়েছেন। মনোজগতে ধীরে ধীরে প্রবেশ এবং পরবর্তীতে সম্পূর্ণ মনকে গ্রাস করে বিষণ্ণতা মানুষের মারাত্মক ক্ষতি করে। কোনো মানসিক অবস্থা নয়- বিষণ্ণতা একটি রোগ, যা কাটিয়ে উঠতে চিকিৎসকের সাহায্য প্রয়োজন।
মনোবিজ্ঞানীদের মতে, বিষণ্ণতা থেকে রক্ষা পেতে মানুষ ধূমপান ও মদ্যপানে আসক্ত হয়। এসব পরিস্থিতি এড়াতে বিষণ্ণতার লক্ষণ এবং উপসর্গ বিষয়ে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন। বিষণ্ণতা ব্যক্তির সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়।
ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিসঅর্ডার অনুযায়ী, কয়েকটি লক্ষণে বোঝা যাবে আপনি বা আপনার পরিচিত কেউ বিষণ্ণতায় ভুগছে কি না।
সাইকো থেরাপিস্ট এর পরামর্শকারী চিকিৎসক সনেরা জাভেরি বলেন, যে ব্যক্তি দুই অথবা ততোধিক লক্ষণসহ দিনের অধিকাংশ সময় খারাপ মেজাজে থাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় তাকে বিষণ্ণ বলা হয়। ব্যক্তিগত সম্পর্ক, কাজ এবং সৃজনশীলতা প্রভৃতি ক্ষেত্রে বিষণ্ণতা ক্ষতিকর প্রভাব ফেলে। একটি গবেষণায় বিষণ্ণ ব্যক্তির রক্তে উচ্চমাত্রায় মানসিক চাপ, করটিসল লক্ষ্য করা গেছে। এটি দেহের ইমিউন কার্যক্রম কমানোর মাধ্যমে বিদ্যমান কোন অসুস্থতাকে আরও বাড়িয়ে দেয় এবং নতুন রোগও সৃষ্টি করে। মানসিক চাপের মধ্যে থাকা মানুষদের বিষণ্ণতায় ভোগার সম্ভাবনা বেশি। অন্যান্য রোগের মতো বিষণ্ণতার জন্যেও প্রয়োজন পৃথক চিকিৎসা। দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব এড়াতে রোগটি নির্ণয়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে হয়। মানসিক চাপ এবং দুশ্চিন্তা কমাতে চিকিৎসা ও জৈব রাসায়নিক ট্যাবলেট গ্রহণের পরামর্শ দেয়া হয়। আবহাওয়ার পরিবর্তন বা প্রিয় মানুষের সাহচার্য্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
কাউন্সেলিং, সমস্যার মূল শনাক্তকরণ এবং প্রয়োজন হলে অনুভূতি পরিবর্তনের কারণ খুঁজে বের করার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়। মানসিক চাপ কমানোর জন্য ইয়োগা এবং হাঁটার পরামর্শও দেয়া হয়।
বিষণ্ণতার লক্ষণ ও উপসর্গ সমূহঃ
চলমান এবং ক্রমাগত দুঃখ, দুশ্চিন্তা শূন্যতার, অনুভূতি আত্মসম্মানের ঘাটতি, ক্রমাগত আশাহীনতা এবং হতাশা একাগ্রতার অভাব এবং দোলাচল, অপরাধবোধ বা অকর্মণ্যতা, বিরক্তি বা অস্থিরতা, কাজে আগ্রহ হারানো, শক্তি কমে আসা বা ক্লান্তি, অনিদ্রা, ভোরবেলা জাগরণ, অতিরিক্ত ক্ষুধা বা কম ক্ষুধা, আত্মহত্যা প্রবণতা,
চিকিৎসায় ভালো না হওয়া মাথাব্যথা, হজম সমস্যা।সূত্র : টাইমস অব ইন্ডিয়া
,











