ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সমিতির মানববন্ধন
আমিরজাদা চৌধুরী : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ১লা জুলাই ২০১৫ থেকে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত কারার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে স্থানীয় প্রেসক্লাব চত্তরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক-কর্মচারীরা হাতে বিভিন্ন ব্যানার, প্লে-কার্ড ও ফেষ্টুর্ন নিয়ে অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষ সমিতির শাহেদ আলীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ খান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
এছাড়া জেলার কসবা ও বিজয়নগরে একই সময়ে একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।











