,

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদলতের অভিযানে দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ ও আটটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি ও হারিয়া গ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, কলামুড়ি ও হারিয়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে সোয়া দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় কলামুড়ি গ্রামের দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ এবং হারিয়া গ্রামে আটটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর