,

এবার হয়ে যাক বোরহানি

news-image

এবার হয়ে যাক আপনার-আমার প্রিয় একটা ড্রিংস এর প্রস্তুত প্রনালী। বাসায় বসে ১ মিনিটেই তৈরি করুন বোরহানি।

বিয়ে বাড়ি বা হোটেলে খাবার খাওয়ার পরেই আসে মাজাদার এক গ্লাস বোরহানি। অতিরিক্ত তেলযুক্ত মসলাদার খাবার খেয়ে জিহ্বার আড়ষ্টতা দূরীকরণে তা খুবই কার্যকর।

শুধু তাই নয়, বোরহানির প্রধান উপকরণ টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা আমাদের সঠিক হজমে সাহায্য করে। এতে দুধের চেয়েও বেশী ভিটামিন বি, ক্যালসিয়াম ও পটাশ পাওয়া যায়। যা দেহের সুস্থতার জন্য খুবই উপকারী।

তাই আসুন আজই বাসায় বসে নিজের হাতে এক মিনিটেই বানিয়ে ফেলি বিয়ে বাড়ির বোরহানি।

যা যা লাগবে:

টক দই আধা কেজি,

পানি ১ কাপ,

চিনি ১ টেবিল চামচ,

সরিষা বাটা ১ চা চামচ,

আদা বাটা এক চিমটি,

ধনিয়া গুঁড়া আধা চা চামচ,

জিরা গুঁড়া আধা চা চামচ,

মরিচ গুঁড়া সামান্য,

সাদা গোলমরিচ গুঁড়া এক চিমটি,

বীট লবণ ১ চা চামচ,

লবণ ১ চা চামচ,

পুদিনা পাতা বাটা ২ চা চামচ,

কাঁচা মরিচ বাটা আধা চা চামচ।

যেভাবে করবেন:

টক দইয়ের সঙ্গে সব উপকরণ দিয়ে দিন ভালোভাবে এক মিনিট ব্লেন্ড করে নিন।

বাড়িতেই তৈরি হয়ে যাবে বিয়ে বাড়ির মজার স্বাদের বোরহানি।

এখন আপনার পছন্দের পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার বোরহানি।

কৃ্তজ্ঞতাঃ জনাব হাফিজ এম. উল্লাহ্‌  

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর