বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে জেলের জালে ধরা পরলো ১৯ কেজির কাতলা মাছ

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলেদের জালে ধরা পরলো ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকালে তাদের জালে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পরে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে নিলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন  ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনেন।

নৌকার মালিক পরিতোষ বর্মন জানান, প্রতি দিনের ন্যায় আমাদের বাছুরি নৌকা নিয়ে মেঘনা নদীতে আমরা মাছ ধরতে যায়। আমাদের জালে ধরা পড়া কাতলা মাছটির ওজন ১৯ কেজি।
পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মনের  আড়ৎতে তোলা হলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন মাছটি ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।

নৌকার আরেকজন জেলে সত্যগুণ বলেন, মাঝে মধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতলা, রুই, বোয়ালসহ অন্যান্য মাছ আমাদের জালে ধরা পড়ে। কিন্তু অনেকদিন পরে আমাদের জালে এ রকম বড় একটি কাতলা মাছ ধরা পরল। এ বছর এত বড় কাতলা এটাই প্রথম, তাই আমরা অনেক খুশি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু