,

এইচএসসির ফল জানতে যা করতে হবে

news-image

 এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

এরপর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে।

ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে 2015 লিখে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

যেমন: HSC DHA 111111 2015 Send To 16222

 

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম), RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), JES (যশোর), SYL (সিলেট), DIN (দিনাজপুর) ও MAD (মাদ্রাসা)।

মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও সহজে ফল জানা যাবে।

গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
– See more at: http://www.sheershanewsbd.com/2015/08/08/91602#sthash.IXbSGNIw.dpuf

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে