,

হামজার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত লিটন

news-image

হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না ভক্ত-সমর্থকদের। সেই আস্থার প্রতিদানও দিয়েছেন হামজা। ভারত ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি।

বর্তমানে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় এখন হামজা। তার সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার সঙ্গে ছবি শেয়ার করে লিটন লেখেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

হামজা বর্তমানে ফুটবলের ব্যস্ত সূচিতে থাকলেও লিটন ঈদের ছুটি উপভোগ করবেন। ঈদের পর তিনি ডিপিএল টুর্নামেন্টে খেলবেন। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা শুরু হবে। এর পাশাপাশি, তিনি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে আবেদন করেছেন, যার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসবে।

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন