,

জাতির জনকের মৃত্যুবার্ষিকী পালনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক কবিতা ভুইয়া। সভায় আগামী ১৫ আগষ্ট উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ভোর ৬.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, পরে জেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচীতে অংশগ্রহণ এবং ১৫ আগস্ট বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব মোঃ ইমতিয়াজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক জোবায়ের ইসলাম ভুইয়া, সদস্য অ্যাডঃ রাসেল, বিটু বাহাদুর, মোঃ শহিদুল ইসলাম মার্সি, জান্নাতুল ফেরদৌস, সালমা জাহান সুখী, সালমা খন্দকার, জসিম উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর