,

নাসিরনগরে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের শান্তি কামনায় দোয়া এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহুর শাহাদাতদিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মোস্তাক আহমেদ আল-ওয়ায়েসি। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মাওলানা সাইদুর রহমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা  মাওলানা নজরুল ইসলাম আজিজি,ইসলামী ফ্রন্টের নেতা সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শওকুতুল ইসলাম।

আহবায়ক মাজহারুল হক ফুয়াদ পাঠানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- প্রভাষক মো: আবু জামাল। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: আজদু মিয়া,মাওলানা মাসুদুর রহমান ভুইয়া,মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী,প্রভাষক শেখ সায়েদুর হক,জহিরুল ইসলাম,জুবায়ের আহমেদ,আবদুল মাজিদ,মোজাম্মেল হক, শেখ হোসাইন প্রমূখ। ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দসহ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত,ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ,পীর মাশায়েক ও উলামায়ে কেরাম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।এছাড়াও দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ছাত্র পরিষদের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও

হাসিনাকে প্রতিমন্ত্রী: এখনই আসেন, ডিসেম্বর নয়